Wednesday, August 12

কঠোর লকডাউনেও সড়কে যানবাহন ও মানুষের চাপ

0

করোনা মহামারি সংক্রমন রোধে লকডাউনের সপ্তম দিনে রাজধানী ও চট্টগ্রামের সড়কগুলোতে যানবাহনের পাশাপাশি মানুষের চলাচল বেড়েছে।
বিভিন্ন পয়েন্টে পুলিশের চেকপোস্ট থাকলেও মানুষের চলাচল থেমে ছিল না। কাঙ্খিত স্থানের যানবাহন না পেয়ে বহু মানুষকে পায়ে হেঁটে গন্তব্যে রওনা দিতে দেখা গেছে।

সিএনজি অটোরিকশা চলাচল গত কয়েক দিনের তুলনায় আরও বেড়েছে। যেসব অফিসের স্টাফদের আনা নেওয়ার জন্য পরিবহনের ব্যবস্থা নেই সেসব অফিসের লোকজন নিজ উদ্যোগে যাওয়ার চেষ্টা করেছেন। গত কয়েকদিনের তুলনায় আজ রাজধানীর সব সড়কে ব্যক্তিগত গাড়ির পাশাপাশি রিকশার দাপট রয়েছে। তবে রিক্সা ও মোটর সাইকেল পাওয়ার জন্য মানুষকে অতিরিক্ত ব্যয় করতে হয়েছে।

বিভিন্ন সিগনালে বাড়তি যানবাহনের চাপে জটলাও দেখা গেছে। মানুষের চলাচল নিয়ন্ত্রণে সড়কের বিভিন্ন স্থানে আজও চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছে সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব ও বিজিবির সদস্যরা। তবে বৃষ্টির কারণে প্রায় সব চেকপোস্টেগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি অনেকটাই ঢিলেঢালা ভাব দেখা গেছে। এছাড়া সকাল থেকে প্রায় সব এলাকার অলিগলির দোকানপাটসহ বাজারগুলোতে আগের মতোই মানুষের আনাগোনা ও ভীড় লক্ষ্য করা গেছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.