Thursday, August 13

ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফল গেজেট প্রকাশ

0

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।প্রথম ধাপে অনুষ্ঠিত দেশের বিভিন্ন জেলায় ২০৪ টি রিটার্নিং কর্মকর্তাদের স্বাক্ষরে পৃথকভাবে ইউপিগুলোর গেজেট প্রকাশ করা হয়েছে।

আজ বুধবার (৭ জুলাই) ইসির নির্বাচন পরিচালনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান জানান, ইউপি নির্বাচনের গেজেট রিটার্নিং কর্মকর্তাদের স্বাক্ষরেই প্রকাশ হয়। এবারও তাই হয়েছে। ইতোমধ্যে এলাকা ভেদে ভিন্ন ভিন্ন তারিখে এসব গেজেট প্রকাশ করা হয়েছে।

গত ২১ জুন দেশের ২০৪টি ইউপির নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে ১৪৮টি ইউপিতে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থীরা চেয়ারম্যান পদে জয় পেয়েছেন। এদের মধ্যে আবার আওয়ামী লীগের ২৮ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। অর্থাৎ দলটি ৭২ দশমিক ৫৫ শতাংশ ইউপিতে জয় পেয়েছে।

স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে জয় পেয়েছেন ৪৯ জন, যা মোট ইউপির ২৪ দশমিক শূন্য ১ শতাংশ। ইসলামী আন্দোলন বাংলাদেশ জয় পেয়েছে ১ ইউপিতে, যা মোট ইউপির দশমিক ৪৯ শতাংশ। জাতীয় পার্টি-জেপি ও জাতীয় পার্টি-জাপা পেয়েছে ৩টি করে আসন, যা মোট ইউপির ২ দশমিক ৪৯ শতাংশ। দ্বিতীয় ধাপের নির্বাচন চলতি মাসে অনুষ্ঠিত হবার কথা থাকলেও করোনা সংক্রমন বেড়ে যাওয়ায় আপাতত অনির্দিষ্ট কালের জন্য স্থগিত ঘোষনা করা হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.