Thursday, August 13

২৪ ঘণ্টায় করোনায় ২২৫ মৃত্যু,নতুন শনাক্ত ১১৫৭৮

0

বিগত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২২৫ জনের মধ্যে পুরুষ ১২৩ জন ও মহিলা ১০২ জন। যাদের মধ্যে বাসায় ১৩ জন ছাড়া বাকিরা হাসপাতালে মারা গেছেন।গত একদিনে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে আরও ২২৫ জনের মৃত্যু সহ মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭ হাজার ৮৯৪ জনে।

দেশে দিন দিন বেড়েই চলেছে বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে শনাক্ত ও মৃত্যুর সংখ্যা।একই সময়ে বিভাগওয়ারী পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা বিভাগে সর্বোচ্চ ৬০ জন, চট্টগ্রাম বিভাগে ৪০ জন, রাজশাহী বিভাগে ২০ জন, খুলনা বিভাগে ৫৪ জন, বরিশাল বিভাগে ৯ জন, সিলেট বিভাগে ১৪ জন, রংপুর বিভাগে ১৪ জন ও ময়মনসিংহ বিভাগে ১৪ জন মারা গেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে ১১ হাজার ৫৭৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে । এ নিয়ে দেশে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১১ লাখ ৩ হাজার ৯৮৯ জনে।

গত ২৪ ঘণ্টায় ৩৯ হাজার ২০৪ জনের নমুনা সংগ্রহ করা হলেও ৩৯ হাজার ৮০৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যেখানে শনাক্তের হার ২৯ দশমিক ০৯ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৫ দশমিক ২২ শতাংশ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একদিনে নতুন করে সুস্থ হয়েছেন ৮ হাজার ৮৪৫ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ৯ লাখ ৩২ হাজার ৮ জন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, মারা যাওয়া ২২৫ জনের মধ্যে ১০০ বছরের বেশি বয়সী একজন। ৯১ থেকে ১০০ বছরের মধ্যে দুইজন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১৩ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৩৫ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৬৪ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৫২ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৩১ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১৬ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৭ জন, ১১ থেকে ২০ বছরের মধ্যে ৩ জন ও ০ থেকে ১০ বছরের মধ্যে ১ জন রয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.