Thursday, August 13

ঈদুল আজহাসহ এবার ১৯ দিনের ছুটি

0

এবার ১৯ দিনের ছুটিতে পড়েছে দেশ। ঈদুল আজহা, সাপ্তাহিক ছুটি ও করোনা বিধিনিষেধ মিলিয়ে ছুটির একটা বিশাল ছুটি ঘরমুখি মানুষ । তবে ঘোষিত বিধিনিষেধের মধ্যেও সীমিত আকারে খোলা থাকছে ব্যাংকগুলো।

আগামীকাল বুধবার (২১ জুলাই) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। অর্থাৎ ঈদের তিন দিন (২০, ২১ ও ২২ জুলাই) ছুটি। ২৩ জুলাই থেকে শুরু হয়ে ৫ আগস্ট পর্যন্ত চলা ১৪ দিনের বিধিনিষেধের মধ্যে ২৩ ও ২৪ জুলাই সাপ্তাহিক (শুক্র ও শনিবার) ছুটি। আবার ৬ ও ৭ আগস্টও সাপ্তাহিক (শুক্র ও শনিবার) ছুটির মধ্যে পড়েছে। এ নিয়ে মোট ১৯ দিনের টানা ছুটিতে দেশ।

আগামী ৫ আগস্ট ঘোষিত বিধিনিষেধ শেষ হলে শুক্র ও শনিবার (৬ ও ৭ আগস্ট) সাপ্তাহিক ছুটি। সাপ্তাহিক ছুটিতে সরকারি অফিস বন্ধ থাকলেও অধিকাংশ বেসরকারি অফিস খোলা থাকে। কিন্তু করোনা সংক্রমণের কারণে মূলত ঢাকা ত্যাগ করা মানুষদের আসার সুযোগ রেখে ৮ আগস্ট থেকেই শুরু হবে বেসরকারি অফিসের কার্যক্রম।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.