করোনা সংক্রমন রোধে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধের প্রথমদিনে রাজবাড়ীতে দুটি বিয়ের আয়োজন করা হয়। খবর পেয়ে দুটি বিয়েই পণ্ড করে দেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়।
শুক্রবার (২৩ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত লকডাউন বাস্তবায়নে রাজবাড়ী সদর উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ হাবিবুল্লাহ।
তিনি আরও বলেন, এ সময় সরকারি নির্দেশনা উপেক্ষা করে ২০০ মানুষ খাওয়ানোর ব্যবস্থা করে বড় লক্ষীপুর রমজান আলীর বাড়িতে বিয়ের আয়োজন করায় ২০ হাজার ও ভবানীপুরের সাব্বির শেখের বাড়িতে ১০০ মানুষ খাওয়ানোর ব্যবস্থা করে বিয়ের আয়োজন করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে বিয়ের আয়োজন বন্ধ করে দেয়া হয়। এছাড়া স্বাস্থ্যবিধি না মানায় অন্য দুটি মামলায় আরও ২ হাজার টাকা জরিমানা করা হয়।