দুই লাখ ৪৫ হাজার ২০০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা জাপান থেকে ঢাকায় এসে পৌঁছেছে। শনিবার (২৪ জুলাই) বিকেল ৩টার টিকা বহনকারী বিমান ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন টিকার এই চালানটি গ্রহণ করেন। এর আগে পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, জাপান কয়েক ধাপে ২.৯ মিলিয়ন ডোজের বেশি আ্যাস্ট্রাজেনেকা টিকা প্রেরণ করবে।
তিনি আরও বলেন, দেশবাসীর জন্য টিকার অব্যাহত সরবরাহ নিশ্চিত করতে সরকার ইতোমধ্যে বাণিজ্যিকভাবে ক্রয়ের পাশাপাশি কোভ্যাক্সের আওতায় বিভিন্ন উৎস থেকে আরও কোভিড-১৯ টিকা সংগ্রহের সুব্যবস্থা করেছে।
বাংলাদেশ এ পর্যন্ত ভারতের সিরাম ইনস্টিটিউট (এসআইআই) থেকে অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের ১.২ কোটি ডোজ পেয়েছে।