দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৯৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৯ হাজার ৪৬ জনে। গত ২৪ ঘণ্টায় দেশে ৬ হাজার ৭৮০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে । এ নিয়ে দেশে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১১ লাখ ৫৩ হাজার ৩৪৪ জন।
শনিবার (২৪ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় ২০ হাজার ৫৩৬ জনের নমুনা সংগ্রহ করা হয়। তবে আগের নমুনাসহ এদিন ২০ হাজার ৮২৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যেখানে শনাক্তের হার ৩২ দশমিক ৫৫ শতাংশ। এটিই দেশে সর্বোচ্চ শনাক্তের হার। এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৫ দশমিক ৫৫ শতাংশ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একদিনে নতুন করে সুস্থ হয়েছেন ৯ হাজার ৭২৩ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ৯ লাখ ৮৮ হাজার ৩৩৯ জন।