৭ আগস্ট থেকে ইউনিয়ন পর্যায়ে টিকাদান শুরু হবে। দেশের প্রতিটি বয়স্ক ব্যক্তিকেই টিকার আওতায় আনা হবে। কাউকে বাদ দেওয়া যাবে না। সেই লক্ষ্যে সরকার কাজ করছে। ইউনিয়ন পরিষদ, গ্রাম, এমনকি ওয়ার্ড পর্যায়ে পর্যন্ত সাধারণ মানুষকে টিকা দেওয়া হবে বলেও উল্লেখ করেন মন্ত্রী।
মঙ্গলবার (২৭ জুলাই) সচিবালয়ে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণ ও কঠোর বিধিনিষেধ নিয়ে সরকারের উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সাংবাদিকদের এ তথ্য জানান।
গত শনিবার বলেছিলেন, গ্রামে বয়স্কদের অগ্রাধিকার দিয়ে অনলাইন নিবন্ধন ছাড়াই করোনা টিকা দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে। জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে টিকা দেওয়া হবে। প্রয়োজনে পরে সেসব নাম অনলাইনে নিবন্ধন করে নেওয়া হবে।