Wednesday, August 12

দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় ২৫৮ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৪ হাজার ৯২৫ জন

0

করোনাভাইরাস দেশে ভয়াবহ রুপ নিচ্ছে । প্রতিদিনই নতুন রেকর্ড সৃষ্টি হচ্ছে । দেশে গত ২৪ ঘণ্টায় ২৫৮ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত এটি দেশে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ হাজার ৭৭৯ জনে।
আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ১৪ হাজার ৯২৫ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ লাখ ৯৪ হাজার ৭৫২ জনে।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.