Wednesday, August 12

ইউরোপে পাড়ি দিতে গিয়ে আবারো ৫৭অভিবাসীর মৃত্যু

0

ইউরোপের বিভিন্ন দেশে পাড়ি জমাতে গিয়ে প্রাণ হানির সংখ্যা বেড়ে প্রায় ৯৭০ জনে দাঁড়ালো। লিবীয়ার উপকূলে সর্বশেষ ৫৭ অভিবাসীর মৃত্যুর মধ্য দিয়ে বেড়ে চলেছে মৃত্যুর মিছিল। জাতিসংঘ এক বিবৃতিতে এ তথ্য জানায়।

অনেক ঝুঁকিপূর্ণ ভূমধ্যসাগর সী ক্রসিং রুট পাড়ি দিয়ে ইউরোপে চলে যাওয়ার সময় ঘটা এটি হচ্ছে সর্বশেষ মর্মান্তিক ঘটনা।

বার্তা সংস্থা এএফপি’র বরাতে জানা যায়, জাতিসংঘের অভিবাসন বিষয়ক আন্তর্জাতিক সংস্থা (আইওএম) জানায়, কমপক্ষে ৫৭ অভিবাসী লিবিয়া উপকূলে তাদের নৌকা ডুবে যাওয়ায় প্রাণ হারিয়েছে।

আইওএম জেনেভায় সাংবাদিকদের বলেছে, নিখোঁজদের মধ্যে কমপক্ষে ২০ নারী ও দুই শিশু রয়েছে।২০২১ সালের এ পর্যন্ত ভূমধ্যসাগর রুটে এ নিয়ে প্রায় ৯৭০ পুরুষ, নারী ও শিশু প্রাণ হারালো।

রবিবার রাজধানী ত্রিপোলির প্রায় ১২০ কিলোমিটার পূর্বে অবস্থিত লিবিয়ার খোমস বন্দর থেকে নৌযানটি ছেড়ে যায়। পরে সমস্যা দেখা দেয় এবং পানি ঢুকে পড়ায় তা ডুবে যায়।

আইওএম মুখপাত্র পল ডিলন বলেন, ‘স্থানীয় জেলে ও লিবীয় কোস্টগার্ড পানি থেকে ১৮ জনকে উদ্ধার করেছে।’ ‘প্রাণে বেঁচে যাওয়া এসব ব্যাক্তি আমাদের স্টাফকে বলেছে, এ নৌকা ডুবির ঘটনায় কমপক্ষে ৫৭ জন নিখোঁজ রয়েছে।’

লিবিয়ায় থাকা আমাদের স্টাফরা প্রাণে বেঁচে যাওয়া ব্যক্তিদের জরুরি চিকিৎসা সেবা, খাদ্য, পানি ও সান্তনা দেয়।’ তারা সকলে নাইজেরিয়া, ঘানা ও গাম্বিয়ার নাগরিক।’

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.