Wednesday, August 12

করোনার টিকা নিলেই ১০০ ডলার দেওয়া হবে- জো বাইডেন

0

আমেরিকায় অনেকেই এখনো টিকা নিতে ভয় পাচ্ছেন। আমেরিকায় একটি বড় অংশের মানুষ টিকা নিতে চাইছেন না। টিকাবিরোধী আন্দোলনও হয়েছে দেশে। এই পরিস্থিতিতে জো বাইডেন দিলেন নতুন ঘোষণা। তিনি বলেন, এখনো যারা টিকা নেননি, তারা টিকা নিলেই সরকারের তরফ থেকে ১০০ ডলার দেওয়া হবে। ডেল্টা সংস্করণ দ্রুত ছড়াতে থাকায় দ্রুত টিকাকরণ শেষ করা দরকার। এই পরিস্থিতিতেই নতুন সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন।

তিনি বলেন, এর জন্য আলাদা ফান্ডেরও প্রয়োজন হবে না। আমেরিকার অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, কোভিড রিলিফের যে ফান্ড তৈরি করা হয়েছিল, সেখান থেকেই এই অর্থ দেওয়া সম্ভব।

বাইডেন বৃহস্পতিবার বলেন, যারা এর মধ্যেই টিকা নিয়ে ফেলেছেন, তারা নিশ্চয় ক্ষুব্ধ হবেন। কিন্তু দেশের মানুষের স্বার্থেই এই সিদ্ধান্ত নিতে হচ্ছে। সবাই টিকা না নিলে করোনা নিয়ন্ত্রন সম্ভব নয়। স্বাভাবিক জীবনেও ফিরে যাওয়া সম্ভব নয়। ফলে এখনো টিকা নিতে যারা অনিচ্ছুক, তাদের জন্য এই ঘোষণা করতে বাধ্য হয়েছে সরকার।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.