Wednesday, August 12

৪২তম বিসিএসের মৌখিক পরীক্ষা ১০ আগস্ট থেকে শুরু

0

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) চিকিৎসক নিয়োগের ৪২তম বিসিএসের (বিশেষ) মৌখিক পরীক্ষা আবারও শুরু করার সিদ্ধান্ত নিয়েছে ।
পিএসসির এক বিজ্ঞপ্তিতে মঙ্গলবার (গতকাল) জানানো হয়, ১০ আগস্ট থেকে বিশেষ এই বিসিএসের ভাইভা আবার শুরু হবে। পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নূর আহমেদ জানান, করোনার সংক্রমণ বাড়ায় এর আগে গত ১৮ মে প্রথমবার ৪২তম বিসিএসের (বিশেষ) ভাইভা স্থগিত করা হয়। পরবর্তীতে আরেক নির্দেশে ৬ জুন থেকে আবার ভাইভা শুরু হয়। ১৩ জুলাই পর্যন্ত ভাইভা চলার কথা ছিল। কিন্তু ২২ জুন এই ভাইভা স্থগিত করা হয়। দুই হাজার চিকিৎসক নিয়োগ দিতে গত বছর ৪২তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি দেয় পিএসসি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.