Thursday, August 13

অভিনেত্রী পরীমনির বাসায় র‌্যাবের অভিযান

0

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনির বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করেছে । আজ বুধবার বিকেল ৪টার দিকে তার বাসায় অভিযান শুরু হয়।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, পরীমনির বাসার গেটের বাইরে র‌্যাবের সদস্যরা অবস্থান করছেন। তার বাসাটি ঘিরে রেখেছেন। প্রথমে বাসার গেট খুলতে চাননি পরীমনি। পরে র‌্যাব সদস্যদের পরিচয় জানতে পেরে বাসার গেট খুলে দেন তিনি। এখন র‌্যাব সদস্যরা তার বাসার ভেতরে অবস্থান করছেন।

এর আগে ফেসবুক লাইভে এসে পরীমনি বলেন, ‘কারা যেন আমার বাসায় ঢোকার চেষ্টা করছে। কেউ কালো কাপড় পরে আছেন, কেউ রঙিন কাপড় পরে আছেন। এরা কারা ভাই? আমি লাইভ কাটছি না।’

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.