Wednesday, August 12

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ২৬১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৮ হাজার ১৩৬ জন

0

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ২৬১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৪১১ জনে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৮ হাজার ১৩৬ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩ লাখ ৪৩ হাজার ৩৯৬ জনে।

শুক্রবার (৫ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৬ হাজার ৩৮৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১১ লাখ ৮৮ হাজার ৮২০ জন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.