Thursday, August 13

আগামী ১৫ আগস্টের পর দেশে আবার শুরু হবে গণটিকা দান

0

আগামী ১৫ আগস্টের পর দেশে শুরু হবে আবার গণটিকা দান। তবে স্বাভাবিক টিকা প্রয়োগ চলবে।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, আগামী ১১, ১২ ও ১৩ আগস্ট বেশ কিছু টিকা দেশে আসবে। ১৫ আগস্টের পর গণটিকা দান আবার শুরু হবে। তবে স্বাভাবিকভাবে যেসব কেন্দ্রে টিকা দেওয়া হচ্ছে, সেখানে টিকা প্রয়োগ চলবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ বলেন, স্বাস্থ্যবিধি না মানার কারণে টিকা নিতে এসে অনেকে রোগ নিয়ে বাসায় যাচ্ছেন। আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় সুশৃঙ্খলভাবে টিকাদান কার্যক্রম চালাতে হবে। সবার মাস্ক পরা নিশ্চিত করতে হবে।

করোনা ভাইরাসের বিস্তার রোধে ওয়ার্ড-ইউনিয়ন পর্যায়ে গণটিকা দান কর্মসূচির দ্বিতীয় দিনে কেন্দ্রগুলোতে বরাদ্দ ভ্যাকসিনের চেয়ে অনেক বেশি মানুষ আসায় অনেককে ফিরিয়ে দিতে হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। দ্বিতীয় দিনে সিটি করপোরেশন এলাকায় এ কর্মসূচি চলেছে, এছাড়া প্রথম দিন যেসব এলাকায় টিকা দেওয়া যায়নি, সেসব এলাকার মানুষও রবিবার টিকা পেয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা বলেন, ‘আমরা লক্ষ্যমাত্রার কাছাকাছি চলে এসেছি। ১২ আগস্ট পর্যন্ত ৩৫ লাখ মানুষের টিকা দেওয়ার টার্গেট ছিল। দুই দিনে ২৯ লাখ মানুষ টিকা নিয়েছেন।’

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.