দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ২৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৩৯৮ জনে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ১০ হাজার ৪২০ জন।
এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩ লাখ ৮৬ হাজার ৭৪২ জনে।
বুধবার (১১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।