Monday, July 27

আইওটিকে অধিগ্রহন করেছে স্পেসএক্সক

0

ইন্টারনেট অব থিংস (আইওটি) বাজারে প্রবেশ করতে যাচ্ছে ইলন মাস্কের মালিকানাধীন স্যাটেলাইট কোম্পানি স্পেসএক্সক।এজন্যই আইওটি সেবাদানকারী স্টার্টআপ সয়ার্ম টেকনোলজিসকে অধিগ্রহণ করেছে তারা।

চলতি বছরের ফেব্রুয়ারিতে সয়ার্মের বাণিজ্যিক মিনি-স্যাটেলাইট নেটওয়ার্ক চালু হয়। কিন্তু এরই মধ্যে স্টার্টআপটি ১৫০টি স্যাটেলাইট নেটওয়ার্ক তৈরির জন্য পর্যাপ্ত অর্থের সংস্থান করে ফেলেছে।

মার্চের হিসাব অনুযায়ী ছোট এ কোম্পানিটিতে মাত্র ৩০ জনের মতো কর্মী রয়েছে। এই অধিগ্রহণের ফলে সয়ার্ম কীভাবে লাভবান হবে সেটি জানাতে উভয় কোম্পানি কোনো আপত্তি করেনি।

স্পেসএক্সের মাধ্যমে সয়ার্ম অনেক রিসোর্স পাবে যা তাদের অন্যান্য স্মলস্যাট কোম্পানিকে টেক্কা দিতে সহায়তা করবে। তবে স্পেসএক্স কীভাবে তাদের কৌশল বদলাবে বা আদৌ কোনো পরিবর্তন আনবে কিনা সেটি পরিষ্কার নয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.