Thursday, August 13

আমির খান-কিয়ারাকে নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়ায়

0

আমির খান ও কিয়ারা দুজনকে নিয়ে বাজে মন্তব্যের ঝড় বয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। আমিরের সম্পর্কে কারো বক্তব্য, দু’বার বিচ্ছেদ সেরে এ বার তৃতীয় স্ত্রীর সন্ধানে রয়েছেন তিনি।

বলিউড অভিনেতা আমির খানের ফ্যানপেজ থেকে পোস্ট হওয়া নতুন একটি ভিডিও নিয়েই সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হয়েছে।

ভিডিওতে দেখা যাচ্ছে, একটি ব্যাংকের প্রচার করতে সাংবাদিকদের মুখোমুখি হন আমির ও কিয়ারা। মঞ্চের সামনের দিকে এগিয়ে আসছেন দুই তারকা।

সাংবাদিকদের কাছাকাছি আসতেই সবাই তাদের মুখের মাস্ক খুলে ফেললেন। আমির খানও নিজের মাস্ক খুলে গলায় ঝুলান। কিন্তু কিয়ারা মাস্ক খোলার চেষ্টা করেও পারছিলেন না। কারণ কানের দুলের সঙ্গে তার মাস্ক আটকে যাওয়ায় সেটি খোলা যাচ্ছিল না।

তখন কিয়ারাকে সাহায্য করতে এগিয়ে যান আমির খান। কিন্তু তিনিও সফল হতে পারেননি।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর কিয়ারা আদভানীকে সাহায্য করতে দেখে আমির খানকে নিয়ে কটাক্ষ করা শুরু করেন সমালোচকরা।ৃ

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.