Wednesday, August 12

আমি ব্যক্তি উদ্যোগে কিন্ডারগার্টেন শিক্ষকদের পাশে দাঁড়াতে চাই: দেবু

0

চট্টগ্রাম একাডেমী মিলনায়তনে শুক্রবার বিকেলে ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য দেবাশীষ পাল দেবুর পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ কিন্ডারগার্টেন এ:সোসিয়েশন চট্টগ্রাম বিভাগীয় করোনাকালীন সময়ে কিন্ডারগার্টেন বাঁচাও, শিক্ষক বাঁচাও প্রস্তাবনা কর্মসুচীর অংশ হিসাবে চট্টগ্রাম বিভাগের সম্মানিত শিক্ষক শিক্ষিকাদের মাঝে উপহার সামগ্রী হিসাবে খাদ্য বিতরন করা হয়।
বিভাগীয় আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অধ্যাপক এমকেএম নুরুল বশরের সভাপতিত্বে আহবায়ক কমিটির সদস্য সচিব ও কেন্দ্রীয় সহ- মহিলা বিষয়ক সচিব অধ্যক্ষ লায়ন লুবনা হুমায়ুন সুমির সঞ্চালনায় প্রধান

অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আয়োজনের পৃষ্টপোষক সমাজ সেবক, শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ দেবাশীষ পাল দেবু।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সচিব এম কে দাশ।স্বাগত বক্তব্য রাখেন বিকেএ কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সচিব মোঃ কামরুল ইসলাম। আরো বক্তব্য রাখেন অধ্যক্ষ লায়ন কবিরুল ইসলাম, লায়ন হুমায়ুন কবির, অধ্যক্ষ মিলন বড়ুয়া, সুপলাল বড়ুয়া প্রমূখ

উপস্থিত ছিলেন আবিদা সুলতানা,জাহানারা বেগম পায়রা,আমিনুল হক মিলন,এম এ মতিন,নাজিম উদ্দীন চৌধুরী,লায়ন ইয়াসমিন কবির, আবদুল্লাহ আল মামুন,এম জাহাঙ্গীর আলম,সৌরেন বড়য়া,পরাগ বড়ুয়া,ধ্রুবজিৎ বড়ুয়া,জাহিদ হোসেন,সাজ্জাদ হেসেন,জয়নাল আবেদীন,মোঃজাবেদ,ইমন মহাজন আনিফুর রহমান লিটু।

প্রধান অতিথির বক্তব্যে দেবাশীষ পাল দেবু বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। আর শিক্ষকরা সেই মেরুদণ্ড গড়ার কারিগর। চলমান মহামারি করোনা পরিস্থিতিতে প্রায় দুবছর ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। এমন পরিস্থিতিতে কষ্টে আছে শিক্ষকরা। কারণ এই সময়ে তাদের বেতন বন্ধ। পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছে তারা। আমি ব্যক্তি উদ্যোগে জাতির মেরুদণ্ড গড়ার কারিগরদের পাশে দাঁড়াতে চাই। মহানগরে আওয়াতাধীন শিক্ষা প্রতিষ্ঠানের নন এমপিওভুক্ত শিক্ষকদের সহযোগিতা করতে চাই।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.