Thursday, August 13

গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ১১৪,আক্রান্ত ৫,২৪৯

0

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ হাজার ৫১৩জনে।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ৩৪ হাজার ৭০৮টি নমুনা পরীক্ষা করে ৫ হাজার ২৪৯ জনের দেহে করোনার উপস্থিতি শনাক্ত হয়েছে। ফলে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লাখ ৭২ হাজার ৯৬৪ জনে। আর নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৫ দশমিক ১২ শতাংশ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.