Thursday, August 13

করোনায় মৃত্যু ৮০ ও সনাক্ত ৩,৪৩৬ জন

0

শনিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

দীর্ঘদিন পর করোনায় মৃত্যু ১০০ এর ‍নিচে নামল। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ৮০ জনের মৃত্যু হয়েছে, যা গতকাল ছিল ১১৭ জন। এ নিয়ে করোনায় মোট মৃত্যু হলো ২৫ হাজার ৯২৬ জনের।

একই সময়ে দেশে করোনায় নতুন শনাক্ত হয়েছেন ৩ হাজার ৪৩৬ জন। এ নিয়ে দেশে করোনায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১৪ লাখ ৮৯ হাজার ৫৮৯ জনে।

গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে যায়। বেশকিছু দিন ২ শতাধিক মৃত্যু হয়। এরপর গত ১৩ আগস্ট মৃত্যুর সংখ্যা ২০০ এর নিচে নামা শুরু করে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.