রবিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ৮৯ জনের মৃত্যু হয়েছে, যা গতকাল ছিল ৯০ জন। এ নিয়ে করোনায় মোট মৃত্যু হলো ২৬ হাজার ১৫ জনের।
একই সময়ে দেশে করোনায় নতুন শনাক্ত হয়েছেন ৩ হাজার ৯৪৮ জন। এ নিয়ে দেশে করোনায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১৪ লাখ ৯৩ হাজার ৫৩৭ জনে।