Wednesday, August 12

এবার পদ্মা সেতুর স্প্যানে আঘাত

0

আজ মঙ্গলবার (৩১ আগস্ট) সকাল ৭টার দিকে পদ্মা সেতুর স্প্যানে আঘাত ২ ও ৩ নম্বর পিলারের মাঝের স্প্যানে আঘাত হানে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর।

মুন্সিগঞ্জের লৌহজং এলাকায় পদ্মা সেতুর স্প্যানে ফেরির ধাক্কা লেগেছে। এতে ফেরির মাস্তুল ভেঙে গেছে। তবে পদ্মা সেতুর কোনো ক্ষতি হয়েছে কিনা তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন শিমুলিয়া ঘাটের উপসহকারী ব্যবস্থাপক শফিকুল ইসলাম। ফেরিটি শিমুলিয়া থেকে পাটুরিয়া যাচ্ছিল বলে জানা গেছে।

পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে আবারও ফেরির ধাক্কা
এর আগে গত ১৩ আগস্ট মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে আসছিল ফেরি কাকলি। সকাল ৮টার দিকে প্রবল স্রোতের কারণে ফেরিটি সেতুর ১০ নম্বর পিলারে আঘাত হানে। এতে তেমন কোনো ক্ষতি হয়নি।৯ আগস্ট সন্ধ্যায় ১০ নম্বর পিলারে আঘাত হানে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.