সাধারণ মানুষকে ধর্মের নামে ধোঁকা ও প্রতারণা করছে ‘রাজারবাগ, পীরে’র সব আস্তানা বন্ধের র্নিদেশ দিয়েছেন আদালত ।
এর পাশাপাশি ‘পীর’ ও তার পৃষ্ঠপোষকতায় ‘উলামা আঞ্জুমান বাইয়্যিনাত’ অথবা ভিন্ন কোনো নামে কোনো জঙ্গি সংগঠন আছে কি না, সে বিষয়েও খোঁজ নিয়ে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটকে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
আগামী ৬০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে।এছাড়াও এর আগে ২৩ সেপ্টেম্বর রাজারবাগ দরবার শরীফ ও ‘পীর’ দিল্লুর রহমানের সব সম্পদ ও ব্যাংক হিসাব তদন্ত করতে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রেখেছিলেন আপিল বিভাগের চেম্বার আদালত।
গত ১৯ সেপ্টেম্বর হাইকোর্টের দেওয়া এ সংক্রান্ত আদেশের লিখিত অনুলিপি গতকাল সোমবার প্রকাশ করা হয়েছে। বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, ‘তদন্ত শেষে মামলার বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে সিআইডিকে।