আজ শনিবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর সাভারের আমিন বাজার কয়লারঘাট তুরাগ নদীতে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৭ জন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।
ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া শাখার কর্মকর্তা মো. রায়হান বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল ৯টার দিকে ট্রলার ডুবার সংবাদ পেয়ে, নিখোঁজদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩টি ডুবুরি দল।