Tuesday, August 11

আইনজীবী আবদুল বাসেত মজুমদারের মৃত্যুতে গভীর শোক প্রধানমন্ত্রীর

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্ষিয়ান আইনজীবী আবদুল বাসেত মজুমদারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ।

বুধবার এক শোকবার্তায় প্রধানমন্ত্রী সাধারণ মানুষকে আইনি সহযোগিতা দেওয়ার পাশাপাশি গরিবের আইনজীবী খ্যাত আবদুল বাসেত মজুমদারের আইন অঙ্গণে অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বুধবার সকাল ৮টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আবদুল বাসেত মজুমদার বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান ও সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন। তিনি আমৃত্যু আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ছিলেন।

এর আগে ৩০ সেপ্টেম্বর আবদুল বাসেত মজুমদারকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে সোমবার তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.