Tuesday, August 11

বাসভবনে ড্রোন হামলা ইরাকের প্রধানমন্ত্রীকে হত্যা চেষ্টা

0

ড্রোন হামলা চালিয়ে ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল-খাদিমিকে হত্যার চেষ্টা করা হয়েছে। তবে তিনি অক্ষত রয়েছেন। দেশটির রাজধানী বাগদাদে খাদিমির বাসভবনেই তাকে এ হত্যা চেষ্টা করা হয়।

ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল-কাদিমির বাসভবনে ড্রোন হামলা হয়েছে। তবে তিনি অক্ষত অবস্থায় আছেন বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। খবর রয়টার্সের।

দেশটির সামরিক বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, ভোররাতে রাজধানী বাগদাদের গ্রিন জোনে কাদিমির বাসভবনকে বিস্ফোরক ভর্তি একটি ড্রোনের লক্ষ্যস্থল করা হয়েছিল। হামলায় প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা ছয় জন আহত হয়েছেন।

স্থানীয়রা জানান, সকালে বিস্ফোরণের আওয়াজ পান তারা। এর পরপরই গুলির আওয়াজ। পরে বিষয়টি স্পষ্ট হয়। প্রধানমন্ত্রীর বাসভবন ছাড়াও গুরুত্বপূর্ণ সরকারি দপ্তর ও বিদেশি কূটনীতিকদের বাসভবন রয়েছে ওই এলাকায়।

নিরাপত্তার মধ্যে বাগদাদের গ্রিন জোন এলাকায় কীভাবে এই হামলা চালানো হলো, কারা এই হামলা চালেলো এবং এই ঘটনায় নিরাপত্তা ব্যবস্থায় কোথায় ত্রুটি ছিল তা নিয়ে ইতোমধ্যেই তদন্ত শুরু হয়েছে বলে সেনা সূত্রে জানা যায়। যদিও এখনও এই হামলার দায় কোনও ব্যক্তি বা গোষ্ঠী স্বীকার করেনি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.