Wednesday, August 12

প্রাথমিকে এ বছরও ‘অটো পাস’

0

আজ সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ২০২১ শিক্ষাবর্ষে প্রাথমিক স্তরের বার্ষিক ও সমাপনী পরীক্ষার কোনোটাই হচ্ছে না। পরীক্ষার পরিবর্তে শিক্ষাবর্ষের সব শ্রেণির শিক্ষার্থীদের স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান মূল্যায়ন করে পরবর্তী শ্রেণিতে তুলে দেওয়া হবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মূল্যায়ন সংক্রান্ত সভায় এই সিদ্ধান্ত হয়েছে। গত ২৬ অক্টোবর এই সভা অনুষ্ঠিত হয়।

করোনা মহামারির কারণে গত বছরও প্রাথমিক স্তরের বার্ষিক পরীক্ষা এবং পঞ্চম শ্রেণির শিক্ষা সমাপনী পরীক্ষা নেওয়া হয়নি। তবে এ বছর মন্ত্রণালয় জানিয়েছিল, সমাপনী পরীক্ষা কেন্দ্রীয়ভাবে নেওয়া সম্ভব না হলে স্ব স্ব প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা নেওয়া হবে।

মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা জানান, পরীক্ষা না নিয়ে স্ব স্ব প্রতিষ্ঠানে মূল্যায়নের ভিত্তিতে শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণিতে তুলে দেওয়া হবে।মন্ত্রণালয় জানায়, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা না নেওয়ার প্রস্তাবে প্রধানমন্ত্রীর কাছে সার-সংক্ষেপ পাঠালে তাতে অনুমোদন দেওয়া হয়।মন্ত্রণালয় আরও জানায়, ২০২০ শিক্ষাবর্ষে যেভাবে স্ব স্ব বিদ্যালয়ের মাধ্যমে মূল্যায়ন করা হয়েছে, সেভাবে ২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মূল্যায়ন করা যেতে পারে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.