Tuesday, August 11

বঙ্গোপসাগরে ট্রলারডুবি নিখোঁজ ২০জন

0

ঘূর্ণিঝড় জাওয়াদের কবলে বঙ্গোপসাগরে একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এতে একজন উদ্ধার হলেও এখনো ২০ জেলে নিখোঁজ রয়েছেন।

সোমবার রাত ১১টার দিকে ওই ব্যক্তিকে উদ্ধার করে মাছ ধরার ট্রলার এফবি সাফওয়ান।এর আগে, রোববার ভোরের দিকে ঝড়ের কবলে পড়ে ভোলার চরফ্যাশনের আমিনাবাদ এলাকায় ট্রলারটি ডুবে যায়। তবে ডুবে যাওয়া ট্রলারের নাম ও মালিকের নাম জানা যায়নি।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ঘূর্ণিঝড় জাওয়াদের কারণে বৈরি আবহাওয়া থাকায় সাগরে টিকতে না পেরে জেলেরা বাড়ি ফিরছিলেন। পথে রোববার ভোরে আমিনাবাদ এলাকায় ২১ জন জেলেসহ ট্রলারটি ডুবে যায়। একদিন পর সোমবার রাত ১১টার দিকে একজন উদ্ধার হলেও বাকি ২০ জেলেসহ ট্রলারটি এখনো নিখোঁজ রয়েছে।

উদ্ধার হওয়া জেলে হাফিজুর রহমানের বরাত দিয়ে গোলাম মোস্তফা চৌধুরী আরো বলেন, ট্রলারটি তলিয়ে গেছে। তাই বাকি ২০ জেলের জীবন নিয়ে সবাই শঙ্কিত।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.