Tuesday, August 11

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে শাবনূর

0

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর করোনায় আক্রান্ত হয়েছেন। অস্ট্রেলিয়ার সিডনির একটি হাসপাতালে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন তিনি।

নিজের করোনা আক্রান্তের খবর সুদূর সিডনি থেকে বাংলাদেশের গণমাধ্যমকে জানিয়েছেন শাবনূর নিজেই।বাংলাদেশ সময় সন্ধ্যায় দেশের এক গণমাধ্যমকে শাবনূর জানিয়েছেন, বুধবার সিডনির স্থানীয় সময় দুপুর দুইটায় অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের ওয়েস্টমেড হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। সেখানেই তার চিকিৎসা চলছে।

তিনি জানান, শারীরিক দুর্বলতা ও পিঠের ব্যথা নিয়ে হাসপাতালে চেকআপ করতে যান। বাসায় ফেরার পর হাসপাতাল থেকে ফোন করে জানানো হয় তার কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছে।

শাবনূর বলেন, ‘আমার করোনা পজিটিভ ফলাফল আসতেই দেখি বাসার সামনে অ্যাম্বুলেন্স হাজির। এত দ্রুত সেবা পাব, কল্পনাও করিনি। হাসপাতাল কর্তৃপক্ষ আমাকে এখন অবজারভেশনে রেখেছে। নানা ধরনের টেস্ট করিয়েছে। শ্বাসকষ্টের পাশাপাশি খুসখুসে কাশি আছে। মাথাব্যথা, বুকে ব্যথা ও খাওয়ার অরুচি আছে।সবার কাছে সুস্থতার জন্য দোয়া চাইছি।’

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.