Sunday, August 9

পূর্বাচলে বাণিজ্য মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

0

পূর্বাচলে বাণিজ্য মেলা-২০২২ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ব্যবসা-বাণিজ্যের প্রসার ও পণ্যের গুণগত মান বাড়াতে গবেষণার উদ্যোগ নিতে হবে।

শনিবার সকালে রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) আয়োজিত বাণিজ্য মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হন।

প্রধানমন্ত্রী বলেন, ‘বাণিজ্য মেলা দেশি-বিদেশি উদ্যোক্তাকে তাদের পণ্যের প্রতিযোগিতামূলক সুবিধাদি এবং নতুন উদ্ভাবন সম্পর্কে ক্রেতাদের অবহিত করার সুযোগ সৃষ্টি করবে। ক্রেতারাও এ বৃহৎ আয়োজন থেকে প্রতিযোগিতামূলক মূল্যে পণ্য ক্রয়ের সুবিধা পাবেন।’

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.