Sunday, August 9

করোনা আক্রান্ত সস্ত্রীক জন আব্রাহাম

0

জন আব্রাহাম এবং তার স্ত্রী পিয়া রুঞ্চল করোনায় আক্রান্ত হয়েছেন। ইনস্টাগ্রামে এক পোস্টে তিনি তার অসুস্থতার কথা জানিয়েছেন।

জন লিখেছেন, ‘তিন দিন আগে আমি এমন এক ব্যক্তির সংস্পর্শে এসেছিলাম যিনি কোভিড আক্রান্ত ছিলেন বলে পরে জেনেছি। করোনা টেস্টে পিয়া এবং আমি দুজনেই কোভিড পজিটিভ হয়েছি। আমরা বাড়িতেই কোয়ারেন্টিনে রয়েছি। তাই কারও সংস্পর্শে আসিনি। আমরা দুজনেই টিকাপ্রাপ্ত এবং আমাদের কিছু মৃদু উপসর্গ রয়েছে। আপনারা সকলে সুস্থ থাকুন, মাস্ক পরুন।’ খবর আনন্দবাজার পত্রিকার।

কয়েক দিন আগেই ইনস্টাগ্রামের সব পোস্ট মুছে দিয়ে জন আলোচনায় এসেছিলেন। পরে জানা যায়, নতুন ছবি ‘অ্যাটাক’-এর টিজার মুক্তির জন্য সেই জন এ পদক্ষেপ নিয়েছিলেন। রাকুলপ্রীত সিং এবং জ্যাকলিন ফার্নান্ডেজও এই ছবিতে অভিনয় করেছেন। শোনা গিয়েছিল, প্রেক্ষাগৃহে ২৮ জানুয়ারি এই ছবি মুক্তি পাবে। তবে দেশ জুড়ে করোনা উদ্বেগের মাঝে আদৌ তা হবে কি না, সে বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি। বলিউডে বর্তমানে ‘জার্সি’, ‘আরআরআর’-এর মতো বড় বাজেটের ছবিগুলির মুক্তিও আপাতত স্থগিত রয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.