Sunday, August 9

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কটেজ থেকে ঝুলন্ত লাশ উদ্ধার

0

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাহজালাল হলের সমানের এস আলম কটেজের একটি তালাবদ্ধ রুম থেকে অনিক চাকমা নামে এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।

সোমবার দুপুরে পুলিশ ও প্রক্টরিয়াল বডির সদস্যরা কক্ষের দরজা ভেঙে লাশটি উদ্ধার করেন।অনিক চাকমা মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি কটেজের ২১২ নম্বর কক্ষে ভাড়া থাকতেন।

অনিক চাকমার বাড়ি রাঙামাটি সদরের বালুখালী ইউনিয়নে। তার বাবার নাম মোহন লাল চাকমা।বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মো. আবু তৈয়ব অনিকের মৃত্যু নিশ্চিত করেছেন।

ওই কটেজের বাসিন্দা ও সমাজতত্ত্ব দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সুভাষ চাকমা বলেন, প্রায় প্রতিদিনই ভোরে ঘুম থেকে উঠে অনিক। আজ না ওঠায় ৯টার দিকে তার দরজায় টোকা দিই। দরজা না খোলায় জানালার ফাঁক দিয়ে দেখি লাশ ঝুলছে। পরে প্রক্টরিয়াল বডিকে জানাই।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর শহিদুল ইসলাম বলেন, পুলিশ নিয়ে কটেজ থেকে তার লাশ উদ্ধার করা হয়। কক্ষে কয়েক পৃষ্ঠার নোট পাওয়া গেছে। তার পরিবারকেও জানানো হয়েছে।বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কবির হোসেন বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.