এএসআই/সাইফুল আলম, এএসআই/রণেশ বড়–য়া ইং ০১/০২/২০২১ তারিখ রাত অনুমান ২০.৩০ ঘটিকার সময় দায়রা মামলা নং-২৫৭২/২০, ২৫৮৩/২০, ২৫৮৯/২০, ২৫৭০/২০, ২৫৮৪/২০, ২৪৬৯/২০, ২৫৬১/২০, ১৭২৩/২০ এর কোটি কোটি টাকা ও ১ বছরের সাজাপ্রাপ্ত এবং ২৪৬৯/২০, ৪১৯০/২০, ৪২০৬/২০, ১২৮৯/১৯ এর গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামী শাহ জামাল, কে চকবাজার থানাধীন চন্দনপুরাস্থ সাফরান ভিলা এর ২য় তলার বাসা হইতে আটক করে। উক্ত আসামীকে ২০২০ইং ১৬টি সিআর গ্রেফতারি পরোয়ানা মূলে গ্রেফতার করা হলেও জামিনে বের হয়ে সে পুনরায় নিজেকে আত্মগোপন করে বিভিন্ন ব্যবসায়ীর কোটি কোটি টাকা আত্মসাৎ করে। সে আত্মগোপন করার জন্য বিদেশে গিয়াছে বলিয়া বিভিন্ন ব্যবসায়ীর নিকট গুজব রটাইয়া দেয়। তাহার এক ছেলে অস্ট্রেলিয়া এবং এক ছেলে কানাডায় থাকায় অনেকে তাহার বিদেশ যাওয়ার বিষয়টি বিশ^াস করে। কিন্তু সে বিদেশে না গিয়া নিজেকে বাংলাদেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে আত্মগোপন করে থাকে। তাকে গ্রেফতারের জন্য টিম কোতোয়ালীর সদস্য এএসআই/সাইফুল আলম, এএসআই/রণেশ বড়–য়া বিভিন্ন সময় বিভিন্ন ছদ্মবেশ (কখনো পান দোকানদার, কখনো চা দোকানদার, কখনো মার্কেটিং কোম্পানীর সেলমস্যান) ধারণ করে খাতুনগঞ্জে, আসাদগঞ্জে, চকবাজার, চন্দনপুরা এবং আন্দরকিল্লা এলাকায় খুঁজতে থাকে। একপর্যায়ে বিশ^স্ত গুপ্তচরের মাধ্যমে জানিতে পারে যে, আসামী শাহ জামাল (৫৫) তাহার বাসায় অবস্থান করিতেছে। উক্ত সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য ইং ০১/০২/২০২২ তারিখ রাত ০৮.১০ ঘটিকার সময় আসামীর বাসার সামনে ভাসমান পান দোকানদার সেজে অবস্থান করে। বিশ^স্থ গুপ্তচরের মাধ্যমে তার অবস্থান নিশ্চিত করে ইং ০১/০২/২০২২ তারিখ রাত ০৮.৩০ ঘটিকার সময় চকবাজার থানাধীন চন্দনপুরাস্থ সাফরান ভিলা এর ২য় তলার বাসায় অভিযান পরিচালনা করে বাসার ভিতরে থাকা সানসিট বক্সের ভিতর হইতে গ্রেফতার করা হয়। আসামী একজন প্রতারক। সে প্রায় সময়ই গ্রেফতারি পরোয়ানা মূলে গ্রেফতার হলেও বার বার জামিনে এসে পুনরায় আত্মগোপনে চলে যায়।
উল্লেখ্য যে, আসামী মোঃ আলী হোসেন (৭০) এর বিরুদ্ধে চকবাজার থানায় ০৪টি সিআর সাজা ও ০৩টি সিআর গ্রেফতারি পরোয়ানা সহ কোতোয়ালী ও চকবাজার থানায় সর্বমোট ১৯টি গ্রেফতারি পরোয়ানা আছে।
আসামীর নাম ঠিকানা ঃ-
১। শাহ জামাল, পিতা-শেখ আহম্মদ, সাং-সাফরান ভিলা, ১৫৪/বি, চন্দনপুরা, থানা-চকবাজার, জেলা-চট্টগ্রাম সত্ত¡াধিকারী-মেসার্স শাহ জামাল, ২২৮নং শেখ মার্কেট, খাতুনগঞ্জ, ডাকঘর-লামাবাজার, থানা-কোতোয়ালী, জেলা-চট্টগ্রাম বর্তমানে ইসলাম সওদাগরের ইসলাম টাওয়ার, ৮নং কে বি আব্দুস সাত্তার রোড, রহমতগঞ্জ, জে এম সেন হলের বিপরীতে, থানা-কোতোয়ালী, জেলা-চট্টগ্রাম।
অভিযান পরিচালনাকারী টিমের নামঃ- এএসআই/সাইফুল আলম, এএসআই/রণেশ বড়–য়া।