এসআই/মোঃ আরাফাত হোসেন সঙ্গীয় অফিসার ফোর্স সহ থানা এলাকায় মাদক অভিযান ডিউটি করাকালীন ইং ০৩/০২/২০২২ তারিখ ১৬.০৫ ঘটিকার সময়ে আলকরন মোড় এলাকায় অবস্থান কালে প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানাধীন পুরাতন রেলওয়ে স্টেশনস্থ গাউছিয়া সাইকেলের অপর পার্শ্বে চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর হইতে সঙ্গীয় অফিসার ফোর্সদের সহায়তায় ০৩/০২/২০২২ ইং তারিখ ১৬.১৫ ঘটিকার সময়ে আসামী ১) মোঃ আরশাদ (৪০), ২) কাজী মোঃ কায়ছার (৩৬), ৩) মোঃ আরমান উদ্দিন (২২) দেরকে আটক করেন। উপস্থিত সাক্ষীদের সম্মুখে আসামী ১) মোঃ আরশাদ (৪০), ২) কাজী মোঃ কায়ছার (৩৬), ৩) মোঃ আরমান উদ্দিন (২২) দের নিকট হইতে ৪৮০০ পিস পস ইয়াবা ট্যাবলেট জব্দ তালিকা মূলে জব্দ করেন। ধৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে তাহারা উক্ত ইয়াবা ট্যাবলেট চট্টগ্রাম জেলার আনায়োরা থানা এলাকা হইতে সংগ্রহ করিয়া ঘটনাস্থল ও আশপাশ এলাকায় খুচরা মূল্যে বেশী দামে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করিতেছিল মর্মে স্বীকার করে। ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ২নং আসামী কাজী মোঃ কায়ছার (৩৬) আনোয়ারা থানা এলাকায় তাহার বাড়িতে আরো ইয়াবা ট্যাবলেট আছে মর্মে স্বীকার করেন। অতঃপর সঙ্গীয় অফিসারদের সাথে নিয়া উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করতঃ অভিযান পরিচালনা করিয়া ২নং আসামীর দেওয়া তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম জেলার আনোয়ারা থানাধীন ১নং বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চকস্থ কাজী বাড়ী আসামী কায়সারের গোডাউনের ভিতরে টেবিলের ড্রয়ার হইতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে ১০০ পিস ইয়াবা ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক জব্দ করেন। এসআই/মোঃ আরাফাত হোসেন আসামীর বিরুদ্ধে এজাহার দায়ের করলে মাদকদ্রব্য আইনে ০১টি মামলা রুজু হয়।
উদ্ধারকৃত আলামত- ৪৯০০ পিস ইয়াবা ট্যাবলেট।
অভিযান পরিচালনাকারী টিমের নাম ঃ এসআই(নিঃ)/মোঃ আরাফাত হোসেন, এসআই/মোমিনুল হাসান, এসআই/জুবায়ের মৃধা, এএসআই/মোঃ ইকবাল হোসেন, এএসআই/অনুপ কুমার বিশ্বাস, এএসআই/সুকান্ত দাশ, এএসআই/তোষান কান্তি নাথ, কোতোয়ালী থানা, সিএমপি, চট্টগ্রাম।
গ্রেফতারকৃত আসামীর নাম ও ঠিকানা-
১) মোঃ আরশাদ (৪০), পিতা-মৃত আবুল বাশার, মাতা-ছকিনা খাতুন, সাং-১৪৪নং পাঠানটুলী, কোরবান আলী সওদাগার বাড়ী, থানা-ডবলমুরিং, জেলা-চট্টগ্রাম
২) কাজী মোঃ কায়ছার (৩৬), পিতা কাজী বজলুর রহমান, মাতা আমাতুর রশিদ, সাং-কাজী বাড়ী, গুয়াপঞ্চক, ডাকঘর-বৈরাগ, ১নং বৈরাগ ইউনিয়ন, ওয়ার্ড নং-০৪, থানা আনোয়ারা, জেলা চট্টগ্রাম
৩) মোঃ আরমান উদ্দিন (২২), পিতা মৃত সাইফুদ্দিন, মাতা মনোয়ারা বেগম, সাং হাইলধর, লিয়াকত এর বাড়ী, থানা আনোয়ারা, জেলা চট্টগ্রাম’