Monday, August 10

কুমিল্লার ট্রাকচাপায় প্রাণ ঝড়ল ৫ জনের

0

কুমিল্লার বুড়িচং উপজেলায় ট্রাকের ধাক্কায় অটোরিকশা আরোহী পাঁচ্ যাত্রী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও দুইজন।

আজ শুক্রবার (১৮ ফেব্রুয়ারি)সাতসকালে ৬টা ১০-র দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে। ময়নামতি হাইওয়ে থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- সিএনজিচালিত অটোরিকশা চালক জুলহাস মিয়া (৬০), যাত্রী জহিরুল ইসলাম (৩৫), মো. জালাল (৩৭), সাইফুল (৩৫) এবং আলমগীর (৩৪)।

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর জানান, কুমিল্লা-সিলেট মহাসড়কের তুঁত বাগান এলাকায় একটি ডাম্পট্রাক সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। আহত হন আরও দুজন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নামতি হাইওয়ে থানায় নিয়ে যায়।

তিনি আরও জানান, আহতদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ময়নাতদন্তের জন্য নিহতদের মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি জানান, সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। ড্রাম ট্রাকটি জব্দ করা হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.