Monday, August 10

দেশে করোনায় আরও ১৩ জনের মৃত্যু

0

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আকান্ত হয়ে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা বেড়ে ২৮ হাজার ৯৪৪ জনে দাঁড়িয়েছে। গেল ২৪ ঘণ্টায় ভাইরাসে নতুন করে শনাক্ত হয়েছেন ২ হাজার ১৫০ জন। এ নিয়ে মোট সংক্রমিত রোগী বেড়ে পৌঁছেছে ১৯ লাখ ৩১ হাজার ৩০৪ জনে।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি-সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৭ হাজার ৪৭৮ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৭ লাখ ৪৫ হাজার ৩৩২ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় ২৪ হাজার ৫০৬টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২৪ হাজার ৬৯৮টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৮ দশমিক ৭১ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গেল ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৭ জন পুরুষ, ৬ জন নারী। ঢাকা বিভাগে মারা গেছেন ৫ জন। চট্টগ্রামে ৪, রাজশাহীতে ১, খুলনায় ১, বরিশালে ১ ও রংপুরে ১ জন মারা গেছেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.