দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৩৭ জনে। একই সময়ে করোনায় আরও ৮৯৭ জন রোগী আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৪৩ হাজার ৫৭৭ জনে। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭ হাজার ৯৭৬ জন। এ নিয়ে মোট সুস্থ ১৮ লাখ ১৪ হাজার ৬৬৫ জন।
আজ সোমবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিস্তারিত আসছে…