বিশ্বেজুড়ে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪ হাজার ৫৪৩ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১১ লাখ ৫৪ হাজার জন।এর আগে গতকাল (সোমবার) ৪ হাজার ১১৮ জনের মৃত্যু এবং ১১ লাখ ৫৭ হাজার ৯১৩ জন রোগী শনাক্ত হয়েছিল।
আজ মঙ্গলবার (৮ মার্চ) করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।
এছাড়া তুরস্কে ১৩২ জন, ইতালিতে ১৩০ জন, ইন্দোনেশিয়ায় ২৫৮ জন, ফ্রান্সে ১৭৬ জন, চিলিতে ১৪৯ জন, আর্জেন্টিনায় ৭৪ জন, ইরানে ১৬৮ জন, জাপানে ১৪৬ জন, রোমানিয়ায় ৩১ জন, ফিলিপাইনে ৪৩ জন এবং মেক্সিকোতে ৩৫ জন জন মারা গেছেন।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।