Monday, August 10

নরসিংদীতে পিকআপ-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

0

নরসিংদীর রায়পুরায় পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।চালক বাদে নিহত বাকি তিন জন ওই অটোরিকশারই যাত্রী।

আজ শুক্রবার (২৫ মার্চ) সকালে সাড়ে ৭টার দিকে রায়পুরা উপজেলার আঞ্চলিক সড়কের হাসনাবাদের করিমগঞ্জে এলপিজি ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

রায়পুর থানার আজিজুর রহমান জানান, নরসিংদী থেকে আসা পিকআপ ভ্যানের সঙ্গে রায়পুর থেকে আসা অটোরিকশার মুখোমুখি সংর্ঘষ হয়। এসময় সিএনজিচালিত অটোরিকশা দুমড়ে মুচড়ে যায়। এসময় সিএনজির ভিতরে থাকা ৫ যাত্রীর মধ্যে ৪ জন পুরুষ ঘটনাস্থলেই নিহত হয়েছে। আহত হয়েছে এক নারী।

নিহতরা হলেন রায়পুরা আবদুল্লাহপুর এলাকার ওয়াহিদ মিয়ার ছেলে আইনউদ্দীন (৩৫) ছিদ্দিক মিয়ার ছেলে শাকিল মিয়া (১৮) ও রাযপুরার বাহেরচর এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে আব্দুর রউফ (৬২) ও দক্ষিণ মির্জানগর এলাকার জালাল উদ্দিনের ছেলে মনির হোসেন (৩৬)। আহত নারীকে নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

খবর পেয়ে আমীরগঞ্জ ফাঁড়ি পুলিশ দুর্ঘটনা কবলিত গাড়ি দু’টি জব্দ ও মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.