Monday, August 10

নওগাঁয় হিজাব কাণ্ডে ২ সাংবাদিক গ্রেফতার

0

নওগাঁয় হিজাব নিয়ে গুজব ছড়ানো, ধর্মীয় অনুভূতিতে আঘাত ও মানহানির অভিযোগে মামলা করেছেন মহাদেবপুর উপজেলার দাউল বারবাকপুর উচ্চ বিদ্যালয়ের  সহকারী প্রধান শিক্ষক আমোদিনী পালের মামলায় পুলিশ তাদের গ্রেফতার করে।

শুক্রবার সকালে করা ওই মামলার এজহারে পাঁচ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করা হয়।

গ্রেফতার হওয়া দুজন হলেন- দৈনিক নওরোজ ও দৈনিক ডেল্টা টাইমস পত্রিকার মহাদেবপুর উপজেলা প্রতিনিধি কিউ এম সাঈদ (৫০) ও দৈনিক আমাদের অর্থনীতি ও দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার মহাদেবপুর উপজেলা প্রতিনিধি সামসুজ্জামান মিলন (৩৮)।

আমোদিনী পালের করা মামলার তদন্ত কর্মকর্তা এসআই শামিনুল ইসলাম বলেন, অভিযান অব্যাহত রয়েছে। পলাতক থাকায় অন্য আসামিদের গ্রেফতার করা সম্ভব হয়নি। তাদের গ্রেফতারে চেষ্টা অব্যাহত রয়েছে।

মামলা ও ওই দুই সাংবাদিককে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে মহাদেবপুর থানার ওসি আজম উদ্দিন মাহমুদ বলেন, শুক্রবার সকালে উপজেলার দাউল বারবাকপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আমোদিনী পাল বাদী হয়ে একটি মামলা করেছেন। মামলায় তার বিরুদ্ধে হিজাব নিয়ে মিথ্যা তথ্য ছড়িয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত, তাকে সামাজিকভাবে হেয় করা ও বেআইনিভাবে দলবদ্ধ হয়ে বিদ্যালয়ে হামলার অভিযোগে করেছেন তিনি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.