Monday, August 10

ভোগ্যপন্য তেলের দাম বাড়ছে সাত কারনে

0

তেলের দামে দিশেহারা মানুষ। নিত্য প্রয়োজনীয় দ্রব্যর মধ্য তেল একটি অতি প্রয়োজনীয় উপাদান। যা ছাড়া মানুষের রসনার কাজ হয়না বললেই চলে। সেই তেলের দাম যখন মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায় তখন মানুষের হয়ে উঠে নাভিশ্বাস। আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধিসহ সাত কারণে বেড়েছে ভোজ্যতেলের দাম।
তবে মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, মালয়েশিয়ায় শ্রমিকস্বল্পতার কারণে পাম অয়েলের উৎপাদন ব্যাহত হয়েছে। ইউক্রেন রাশিয়া যুদ্ধের ফলে আন্তর্জাতিক বাজারে সানফ্লাওয়ার অয়েলের সরবরাহ ৬০ শতাংশ হ্রাস পেয়েছে। সানফ্লাওয়ার ও পাম তেলের বিকল্প তেল হিসাবে সয়াবিনের মূল্যবৃদ্ধি পেয়েছে। লাতিন আমেরিকায় খরার কারণে সয়াবিন তেলের উৎপাদন ব্যাহত হয়েছে। পাশাপাশি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ফলে আন্তর্জাতিক পণ্য পরিবহণ ব্যয় অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। ইন্দোনেশিয়া থেকে পামতেলের রপ্তানি নিষেধাজ্ঞা আরোপ। এছাড়া আন্তর্জাতিক বাজারে প্রতিটন অপরিশোধিত সয়াবিন ২ হাজার মার্কিন ডলার ও পাম অয়েল এক হাজার ৯৫০ ডলারে বিক্রি হচ্ছে। মূলত এসব কারণে দেশের বাজারে ভোজ্যতেলের দাম বেড়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে অত্যাবশ্যকীয় পণ্য বিপণন ও পরিবেশক নিয়োগ আদেশ অনুযায়ী গত পাঁচ মে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন ভোজ্যতেলের দাম নতুন করে নির্ধারণ করে। সেই নির্ধারণ পদ্ধতি অনুযায়ী প্রতি টন অপরিশোধিত সয়াবিন এক হাজার ৭৯০ ডলার ও প্রতি টন পাম তেল এক হাজার ৭৫০ ডলার ভিত্তি মূল্য ধরে দেশের খুচরা বাজারে প্রতিলিটার খোলা সয়াবিন ১৮০ টাকা, বোতল সয়াবিন ১৯৮ টাকা ও পাঁচ লিটারের বোতল সয়াবিন ৯৮৫ টাকা নির্ধারণ করা হয়। পাশাপাশি প্রতিলিটার খোলা পাম অয়েল ১৭২ টাকা দরে নির্ধারণ করা হয়। প্রতিবেদনে বলা হয়, বাজারে ভোজ্যতেল সরবরাহ বৃদ্ধির জন্য রেপসিড অয়েল/ক্যানোলা ও সানফ্লাওয়ার অয়েলের শুল্ক কমানোর জন্য মন্ত্রণালয় থেকে প্রস্তাব দেওয়া হয়েছে। শুল্ক কমানো হলে বাজারে সয়াবিন ও পাম তেলের বিকল্প হিসাবে বাজারে সরবরাহ বাড়বে।

সূত্র জানায়, দেশে এখন পর্যাপ্ত তেলের সরবরাহ আছে। মিল থেকেও সরবরাহ করা হচ্ছে। কিন্তু দাম বৃদ্ধির তথ্যের ওপর ভিত্তি করে খুচরা বিক্রেতা ও পাইকারি ডিলাররা বেশি মুনাফার লোভে তেল মজুত করেছেন। যে কারণে ঈদের আগ থেকে খুচরা বাজারে তেলের সংকট দেখা দেয়। ঈদের পর তা তীব্র আকার ধারণ করে। পরিস্থিতি এমন হয়, বাজারে তেল নেই। ক্রেতারা পণ্যটি কিনতে গিয়ে খালি হাতে ফিরতে হয়েছে। আর কিছু দোকানে পাওয়া গেলেও উচ্চ মূল্য দিয়ে নিত্যপ্রয়োজনীয় এই পণ্যটি কিনতে বাধ্য হচ্ছেন।

এমন পরিস্থিতিতে মাঠে নামে বাজার তদারকি সংস্থা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদ্যস্যরাও কঠোর ভূমিকা পালন করছে। তদারকিতে ঢাকা ও চট্টগ্রামসহ বিভিন্ন অঞ্চলের খুচরা ও পাইকারি ডিলারের অবৈধভাবে মজুত করা তেল বের হতে শুরু করে। করা হয় জরিমানা। এমন পরিস্থিতিতে ভোক্তা পর্যায়ে তেল দৃশ্যমান হতে শুরু করে। পাশাপাশি মিল পর্যায়ে থেকে নতুন দামের তেল বাজারে ছাড়া হলে সরবরাহ আরও বাড়ে। তবে সরবরাহ বাড়লেও বাজারে সোমবার পর্যন্ত সীমিত পরিসরে তেল পাওয়া যাচ্ছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.