Sunday, August 9

নার্সদের পরণের পোশাক যেমন সাদা, তেমনি মনের দিক থেকেও সাদা মনের অধিকারী

0

imperial-p-12.05.2022.doc “স্বাস্থ্য ব্যবস্থাপনায় শক্তিশালী নার্স নেতৃত্বের বিকল্প নেই- বিশ্ব স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নার্সিং খাতে বিনিয়োগ বাড়ান এবং নার্সদের অধিকার সংরক্ষণ করুন” এ স্নোগানকে সামনে রেখে চট্টগ্রাম ইমপেরিয়াল কলেজ অব নার্সিং এর উদ্যোগে ক্যাম্পাসে আন্তর্জাতিক নার্স দিবস ২০২২ উদযাপন করা হয়। এ উপলক্ষে অদ্য ১২ মে বৃহস্পতিবার সকাল ১০ টায় নার্সিং কলেজের শিক্ষার্থী ও হাসপাতালের নার্সবৃন্দের অংশগ্রহনে একটি র‌্যালী ইমপেরিয়াল হাসপাতালের ক্যাম্পাস প্রদক্ষিণ করে।এরপর কলেজের নিজস্ব মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট লায়ন নেত্রী ও প্রাক্তন লায়ন জেলা গভর্নর কামরুন মালেক বলেন, চিকিৎসা ক্ষেত্রে রোগী সেবায় চিকিৎসকের চাইতেও নার্সের দায়িত্ব অনেক বেশী। সৃষ্টিকর্তার ইচ্ছাতেই নার্স ও চিকিৎসক এর দায়িত্ব আপনারা পেয়েছেন। আমি তাই আপনাদেরকে সেবার মনবৃত্তি নিয়ে রোগীর পাশে থাকার আহবান জানাচ্ছি। তিনি বলেন, ইমপেরিয়াল হাসপাতাল ও চট্টগ্রাম ইমপেরিয়াল নার্সিং কলেজ চট্টগ্রামে আমাদের গর্বের সম্পদ। আমরা আকাঙ্খা করি ও দৃঢ় ভাবে বিশ্বাস করি এখান থেকে প্রশিক্ষিত নার্সরা দেশে বিদেশে তাদের যোগ্যতা প্রমান করতে পারবে। তিনি আরো বলেন, বাংলাদেশে মান সম্মত নার্সের ঘাটতি পূরণে, অধ্যাপক ডা. রবিউল হোসেন যে ভাবে এগিয়ে এসেছেন ঠিক সেভাবেই নার্সিং খাতে বিনিয়োগে উদ্যোক্তাদেরকে এগিয়ে আসা উচিত।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে হাসপাতালের চেয়ারম্যান অধ্যাপক ডা রবিউল হোসেন বলেন, বাংলাদেশে মান সম্মত নার্স ও নার্সিং ইন্সটিটিউটের অভাব রয়েছে। অনেকের মত ব্যবসায়ীক লাভজনক নার্সিং কলেজ আমাদেরটি নয়। আমরা বাংলাদেশ থেকে বিদেশের হাসপাতালে কাজ করতে পারার মত মান সম্মত নার্স তৈরীর লক্ষে বাংলাদেশে একটি শ্রেষ্ঠ নার্সিং প্রতিষ্ঠান হিসেবে এই নার্সিং কলেজকে গড়ে তুলতে চাই। আমরা সেই লক্ষেই এই কলেজের অবকাঠামো ও সর্বাধুনিক শিক্ষা গ্রহনে সুযোগ সুবিধা, নিজস্ব উন্নত হোস্টেলের ব্যবস্থা করেছি। আমরা অন্যান্য দেশের বিভিন্ন নার্সিং ইন্সটিটিউটের সাথে দ্বিপাক্ষিক সহযোগীতার ব্যবস্থা গ্রহনের উদ্যোগ নিয়েছি। আমরা গরিব মেধাবী শিক্ষার্থীদের জন্য বিএসসি নার্সিং এর প্রতি ব্যাচে তিনজনকে শিক্ষা বৃত্তির ব্যবস্থা করেছি। এর পাশাপাশি শিক্ষার্থীদের জন্য সুদমুক্ত শিক্ষা ঋণ এর ব্যবস্থা করার উদ্যোগ নিয়েছি। এতে শিক্ষার্থীরা তার শিক্ষা জীবন চলাকালীন ঋণ সুবিধা পাবেন ও পরবর্তীতে চাকুরী জীবনে প্রবেশের পর প্রতি মাসিক কিস্তিতে ঋণ শোধ করতে পারবেন। তিনি এই শিক্ষা ঋণ এর জন্য একটি রিভল্ভিং-ফান্ড গঠন করতে বিভিন্ন ব্যাংক, ব্যবসা প্রতিষ্ঠান ও বিত্তবানদেরকে এগিয়ে আসার আহবান জানচ্ছি।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, ইমপেরিয়াল হাসপাতেলের সি এম ও অধ্যাপক ডা তারেক আল নাসির, চট্টগ্রাম ইমপেরিয়াল কলেজ অব নার্সিং এর উপাধ্যক্ষ ডলি আক্তার, নির্সিং ইনচার্জ জিন্স জর্জ। অনুষ্ঠানে শিক্ষার্থীদেরকে “ফ্লোরেন্স নাইটিঙ্গেল শপথ বাক্য” পাঠ করান কলেজের উপাধ্যক্ষ ডলি আক্তার। এরপর দিবসটি উপলক্ষে আয়োজিত কুইজ প্রতিযোগীতায় বিজয়ীদেরকে সার্টিফিকেট প্রদান করা হয়। নার্স দিবস উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সুসান্ত মৈথী এর “নার্স” কবিতাটি আবৃত্তি করেন নার্সিং কলেজের শিক্ষার্থী অর্পিতা ভদ্র প্রাপ্তি, “আমরা সেবক সেবিকা, সেবা-ই তো আমাদের ধর্ম” শিরোনামে দলীয় গান পরিবেশন করেন শিক্ষার্থী অনুস্কা চৌধুরী, জান্নাতুল নূর নয়ন, চন্দ্রশেখর দে।
অনুষ্ঠানে অর্পিতা ভদ্র প্রাপ্তি’র নির্দেশনায় “লেডি উইথ দি ল্যাম্প” নাটক উপস্থাপন করা হয়। ফ্লোরেন্স নাইটিঙ্গেল এর সম্মানে আন্তর্জাতিক নার্স দিবস তার জন্ম দিবসেই পালন করা হয় বিধায়, তার স্মরণে কেক কেটে দিবসটি উদযাপন করা হয়। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য উপস্থাপন করেন হাসপাতালের একাডেমিক কোওর্ডিনেটর ডা আরিফ উদ্দিন। বক্তারা বলেন, নার্স বা সেবিকা শব্দটি হাসপাতাল, চিকিৎসক ইত্যাদি শব্দের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। নার্সরাই রোগীদের বড় আপনজন। সেবিকাদের পরণের পোশাকটি যেমন সাদা, তেমনি মনের দিক থেকেও তারা সাদা মনের অধিকারী। 

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.