Sunday, August 9

চালের দাম নিয়ন্ত্রণে বেসরকারিভাবে চাল আমদানির সিদ্ধান্ত সরকারের

0

দেশে চালের দাম নিয়ন্ত্রণে বেসরকারিভাবে চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। সচিবালয়ে সোমবার (৬ জুন) চাল পরিস্থিতি নিয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এ কথা বলেন।

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, চাল আমদানির সিদ্ধান্তের সার সংক্ষেপ এখন প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে। বেসরকারিভাবে চাল আমদানি করা হবে। শুল্কমুক্তভাবে যেন আনা যায়, তা নিয়ে আলোচনা হবে। এতে করে কৃষক, বাজার ও সংশ্লিষ্ট অন্যান্যরা যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটা নিশ্চিত করা হবে।

মন্ত্রী বলেছেন, চলমান অভিযানের মাধ্যমে লাইসেন্সের আওতায় আনা হচ্ছে মজুতদারদের। কাজেই চাইলেই যাচ্ছে তাই করতে পারবেন না কেউ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.