Sunday, August 9

বিএনপির সারাদেশের চলমান কর্মসূচি চলবে-মির্জা ফখরুল

0

জ্বালানি তেল, নিত্যপণ্যের দাম বাড়ানোর প্রতিবাদে, গুম, খুন, হত্যার প্রতিবাদে বিএনপির সারাদেশের চলমান কর্মসূচি চলবে। যে সব জেলায় এখনও প্রতিবাদ কর্মসূচি পালন হয়নি সেসব জেলায় আগামী ১০ তারিখ পর্যন্ত এ কর্মসূচি পালন করা হবে।

আজ সোমবার (২৯ আগস্ট) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আন্দোলনে জনগণ অভূতপূর্ব সাড়া দিয়েছে। এখন পর্যন্ত যে সব জেলায় কর্মসূচি হয়েছে সেসব এলাকাতে লক্ষ লক্ষ লোকের সমাবেশ হয়েছে। কর্মসূচি পালন করতে গিয়ে এখন পর্যন্ত দলের ৬০জন গ্রেফতার হয়েছেন, ৭৭৫ জনের অধিক নেতা আহত হয়েছেন। কয়েক শত মামলা দেওয়া হয়েছে।

যশোরে বিএনপি নেতা আনিন্দ ইসলাম আমিতের গাড়িতে হামলা, বাড়িতে হামলার ঘটনা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, তাকে হত্যার উদ্দেশে হামলা চালানো হয়। আল্লাহর অশেষ রহমতে তিন বেঁচে যান।

এসময় তিনি মুন্সিগঞ্জ, কুমিল্লা, ময়মনসিংহ, মেহেরপুর, গাজীপুর, নরসিংদী, ঠাকুরগাঁও, চট্টগ্রাম, নোয়াখালি, টাঙ্গাইল, ঢাকা জেলার কেরানিগঞ্জসহ সারাদেশের হামলার ঘটনা তুলে ধরেন। একটা মারাত্মক বিষয় হচ্ছে তারা বাড়ি ঘরে হামলা শুরু করেছে। একটা জিনিস তারা চিন্তা করে না এতে সারাদেশে কিন্তু ভয়াবহ ত্রাসের সৃষ্টি হবে।

মির্জা ফখরুল বলেন, ৩০ তারিখ ঢাকায় আন্তর্জাতিক গুম দিবসের কর্মসূচি আছে, ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী আছে, ২ তারিখ আলোচনা সভা আছে।

এসময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালাম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, গাজীপুর জেলা সভাপতি ফজলুল হক মিলন, সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ প্রমুখ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.