Sunday, August 9

সীমান্তে শিগগিরই গোলাগুলি বন্ধ হবে-স্বরাষ্ট্রমন্ত্রী

0

সীমান্তে অচিরেই গোলাগুলি বন্ধ হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ‘আরাকান আর্মি নামে একটি বিদ্রোহী গ্রুপ ও সরকারি বাহিনীর মধ্যে গোলাগুলি হচ্ছে। সেখান থেকে কিছু কিছু গোলা আমাদের এখানে এসে পড়ছে। সঙ্গে সঙ্গে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে প্রতিবাদ জানিয়েছে। সব পর্যায়ে কথাবার্তা হচ্ছে। আমি আশা করি শিগগিরই এ ধরনের গোলাগুলি বন্ধ হবে।’

আজ মঙ্গলবার সকালে রাজশাহীতে পুলিশ মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। বেলা সাড়ে ১১টায় মাদক ও সন্ত্রাসবিরোধী এক সমাবেশে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি আরও বলেন, ‘মিয়ানমারের আরাকান থেকে রোহিঙ্গা সম্প্রদায়কে জোরপূর্বক উচ্ছেদ করা হয়েছে। আমাদের এখানে প্রায় ১২ লাখ রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। আরও রোহিঙ্গা যাতে আসতে না পারে সে জন্য মিয়ানমার সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) আরও শক্তিশালী করা হয়েছে।’ এ সময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.