Sunday, August 9

দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা বাড়ার সাথে বাড়ছে মৃত্যুও

0

ন্যাশনাল ডেস্কঃ দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। সেই সঙ্গে বাড়ছে মৃত্যুও। নভেম্বরের প্রথম ৮দিনেই ডেঙ্গুতে মারা গেছে ৪১ জন। বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রাণহানি ঘটেছে ১৯২ জনের মৃত্যু হলো। দেশের ইতিহাসে মোট মৃত্যুর এ সংখ্যা সবচেয়ে বেশি।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৮৮৮ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৪৭৫ জন ও ঢাকার বাইরে ৪১৩ জন। েস্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, চলতি বছর ১ জানুয়ারি থেকে ১০ নভেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সর্বমোট ৪৬ হাজার ৪৮৬ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৪৩ হাজার ৪৬ জন।

অক্টোবরে থেমে থেমে বৃষ্টিতে ডেঙ্গুর সংক্রমণ বেড়ে গিয়েছিলো আশঙ্কাজনকহারে। ঢাকা মহানগরের প্রায় প্রতিটি এলাকায় ডেঙ্গুর সংক্রমণ ছড়িয়ে পড়ে। শুধু ঢাকা মহানগেরই সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে দিনে গড়ে হাজারখানেক রোগী ভর্তি হয়েছে। যদিও স্বাস্থ্য সেবার সঙ্গে যুক্ত কর্তৃপক্ষের আশ্বাস ছিল, নভেম্বরে ডেঙ্গুর সংক্রমণ অনেকখানিই কমে আসবে।

অক্টোবরে সর্বোচ্চ সংখ্যক রোগী ভর্তি হয়েছে হাসপাতালগুলোতে যার সংখ্যা ২১ হাজার ৯৩২ জন। এরমধ্যে মারা গেছেন ৮৬ জন। বিশেষজ্ঞরা বলছেন,ডেঙ্গু বাহক এডিস মশা নির্মুলে রাজধানীর সিটি কর্পোরেশনগুলো তাদের সর্বোচ্চ করার চেষ্টা করছেন। স্বাস্থ্য বিভাগের ডেঙ্গু নির্মূল কার্যক্রমের সঙ্গে জড়িত প্রতিষ্ঠানটির দাবী,নভেম্বরের প্রথম সপ্তাহে ডেঙ্গুর বাহক এইডস মশার তান্ডব চললেও ১৫ দিনের মধ্যে ডেঙ্গু অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.