Saturday, August 8

পটিয়ায় সোহেল হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন 

0
পটিয়া প্রতিনিধিঃ পটিয়া উপজেলার কাশিয়াইশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাসেমের ছোট ভাই মোহাম্মদ সোহেল এর হত্যাকারীদের ফাঁসির দাবিতে কাশিয়াইশ ইউনিয়ন পরিষদের সামনে শনি বার বিকালে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী।
গত ইউপি নির্বাচনের রেশ ধরে চলতি বছরের এপ্রিলের ২২ তারিখ উপজেলার বুধপুরা বাজার এলাকায় স্থানীয় ইউপি চেয়ারম্যানের ভাই ও চট্টগ্রাম মেট্টোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি শিল্পপতি আলহাজ্ব খলিলুর রহমানের ভাগিনা সোহেলকে(৩৮) ছুরিকাঘাতে খুন করা হয়।ওই ঘটনায় চেয়ারম্যান আবুল কাসেম বাদী হয়ে বিএনপি নেতা মোঃ কায়েছকে প্রধান আসামী করে একটা মামলা দায়ের করেন।ওই মামলায় মোঃ শরীফ,মোঃ মনছুর,মোঃ সুমন , মোঃ জাহাঙ্গীর , জসিমুল আনোয়ার খাঁন, মোঃ আজগর, কায়সার উদ্দিন জনিকেও আসামী করা হয়। এই মামলায় মোঃ শরীফ ও মোঃ মনছুর কারাগারে রয়েছে। সর্বশেষ ১৬ নভেম্বর মামলার প্রধান আসামী কায়েছকে সীতাকুণ্ড এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।পরেরদিন তাকে আদালতে নেয়া হলে শুনানি শেষে কারাগারে প্রেরণ করা হয় তাকে।
এদিকে সোহেলের হত্যাকারীদের ফাঁসির দাবিতে ইউনিয়ন পরিষদের সামনে মানববন্ধনে বক্তারা বলেন, সোহেল ছিলো রাজনীতির বাইরের সহজ সরল পরোপকারী একজন মানুষ। যারা তাকে হত্যা করেছে তাদের উপযুক্ত শাস্তি দিতে হবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.