Friday, August 7

রমজান উপলক্ষে ট্রাফিক উত্তরের মতবিনিময় সভা ও ৫ সার্জেন্টকে সম্মাননা প্রদান

0

ন্যাশনাল ডেস্কঃ  সিএমপি,ট্রাফিক উত্তর বিভাগ কার্যালয়ে গত (বুধবার) জনাব জয়নুল আবেদীন উপ- পুলিশ কমিশনার (ট্রাফিক উত্তর) মহোদয় এর সভাপতিত্বে আসন্ন পবিত্র রমজান উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় দৈনন্দিন কার্যক্রম মূল্যায়ন সাপেক্ষে ট্রাফিক উত্তর বিভাগে কর্মরত ০৫ জন সার্জেন্টকে পুরস্কার স্বরূপ সম্মাননা প্রদান করা হয়।
এসময় টিআই (মুরাদপুর) জনাব এম. ইসরাফিল মজুমদার ও টিআই (মোহরা) জনাব মোশারফ হোসেন কে জনস্বার্থে সিএমপি ‘র অন্য বিভাগে বদলি হওয়ায় বিদায় সংবর্ধনা ও চাকুরি কালীন সফলতা স্বরূপ সম্মাননা ক্রেস্ট এবং ফুলের শুভেচ্ছা প্রদান করা হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ, সহকারি পুলিশ কমিশনার জনাব আসিফ মাহমুদ গালিব, টিআই (প্রশাসন) জনাব কামাল হোসেন এবং ট্রাফিক উত্তর ডিভিশনের অন্যান্য ট্রাফিক ইনস্পেক্টর, অফিসার ও পুলিশ সদস্যগণ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.