Sunday, July 26

নিষেধাজ্ঞা শেষে আজ থেকে ইলিশ ধরা শুরু

0

ন্যাশনাল ডেস্কঃ মা ইলিশ রক্ষায় দু’মাসের (মার্চ-এপ্রিল) মাছ ধরার নিষেধাজ্ঞার মেয়াদ রোববার (৩০ এপ্রিল) রাত ১২টার পর শেষ হল। প্রায় ৪৫ হাজার জেলে তাদের প্রতিক্ষার সময় পাড় করে রাত ১২টার পর থেকে চাঁদপুরের নিবন্ধিত  ইলিশ ধরতে নদীতে নেমেছেন।
কয়েকজন জেলে অভিযোগ করে বলেন, ইলিশের উৎপাদন বাড়ানোর জন্য সরকার যে নির্দেশনা দেয়, তা সঠিকভাবে বাস্তবায়ন হয় না। আইন-শৃঙ্খলা বাহিনীর আরও কঠোর হওয়া দরকার। যেন কোনো জেলেই নদীতে নামতে পারে না। আমরা লাখ লাখ টাকা বিনিয়োগ করে বসে থাকি। বাইরের লোকজন এসে জাটকা ধরে নিয়ে যায়। এভাবে অভিযান দিয়ে কোনো লাভ হবে না।
চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা বলেন, ইলিশ রক্ষায় সরকার দু’মাসের যে নিষেধাজ্ঞা দিয়েছে, তা বাস্তবায়নে জেলা ও উপজেলা টাস্কফোর্সের সর্বাত্মক চেষ্টা অব্যাহত ছিলো। জেলা প্রশাসন, জনপ্রতিনিধি, মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও নৌ পুলিশ সবাই মিলে এই অভিযান সফল করেছি। এরপরেও কিছু অসাধু জেলে মাছ আহরণ করেছে। যার ফলে আইন অমান্য করে জাটকা ধরায় ১ মার্চ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত অভিযানকালে ৩৪৭টি মামলা হয়েছে এবং আটক হয়েছে ৩৭১ জন জেলের।
এক সুত্রে জানা যায়, জেলেদের যেন কষ্ট না হয় সেজন্য সরকারের পক্ষ থেকে এ বছর ৪০ কেজি করে ৪ মাস খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।
এক জেলে বলেন, নিষেধাজ্ঞার সময় আমাদেরকে যে পরিমাণ সহায়তা করা হয়। তা দিয়ে কিছুই হয় না। এখনকার বাজারের যে অবস্থা, জিনিসপত্রের দাম অনেক বেশি, সন্তানদের পড়ালেখার খরচ চালানো অসম্ভব হয়ে পড়ে।
একাধিক জেলে জানিয়েছেন, তারা মার্চ-এপ্রিল দুই মাস সরকারের নিষেধাজ্ঞা মেনে চলেছেন। এখন তাদের কষ্টের সময় শেষ হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.